বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ | 320 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি
Responsive Ad Banner

ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ১ ও ২ জানুয়ারি, ২০২৪ তারিখে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ২টি হলো- আরগন ডেনিমস এবং এনভয় টেক্সটাইল।

Responsive Ad Banner

রেকর্ড ডেটের কারণে আগামী ৩ জানুয়ারি, ২০২৪ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

জানা যায়, আরগন ডেনিমস বাণিজ্যিক ভবন ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি গুলশানের হেনা সুবাস্তু স্কাই লাইন এভিনিউয়ের লেভেল-১৪ তে ৭ হাজার ২৯১ বর্গফুট জায়গা কিনবে। এই জমির মূল্য ২৫ কোটি ৫১ লাখ ৮৫ হাজার টাকা। প্রতি বর্গফুট ৩৫ হাজার টাকা।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য বিশেষ সাধারণ সভার (ইজিএম) সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, এনভয় টেক্সটাইলের পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ ঘোষণা করেছে। কোম্পানির ইজিএম আগামী ২৯ জানুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

জানা যায়, কোম্পানিটি ম্যানেজিং ডাইরেক্টর (এমডি) এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) নিয়োগ দেওয়ার জন্য ইজিএম করবে। গত ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের উচ্চ আদালত থেকে কোম্পানিটি এ বিষয়ে আদেশ পেয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com