বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৬ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩ | 279 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৬ কোম্পানি
Responsive Ad Banner

রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ৫ ডিসেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৬ কোম্পানি। কোম্পানি ৬টি হলো- ম্যাকসন্স স্পিনিং, অ্যারামিট, অ্যারামিট সিমেন্ট, গ্লোবাল হেভি কেমিক্যাল, সি অ্যান্ড এ টেক্সটাইল ও ডমিনেজ স্টিল লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ৬ ডিসেম্বর এই ৬ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরামিট পিএলসি: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

আলোচিত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ১ পয়সা।

আগের বছর শেয়ার প্রতি ৮ টাকা ২৫ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪৪ টাকা ৯৯ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

আরামিট সিমেন্ট লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ তারিখে শেষ হওয়া অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৬ টাকা ৬৯ পয়সা।

আগের বছর শেয়ার প্রতি ১৬ টাকা ৮৮ পয়সা লোকসান হয়েছিল।

আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.০৪ পয়সা।

আগের বছর শেয়ার প্রতি ৫৫ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ১৪ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর, ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

গ্লোবাল হেভি কেমিক্যাল : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৭৭ পয়সা।

আগের অর্থবছরে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৫৭ পয়সা।

আগামী ২১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

আরামিট সিমেন্ট কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৬ টাকা ৬৯ পয়সা।

আগের অর্থবছরে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১৬ টাকা ৮৮ পয়সা।

আগামী ২১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সিঅ্যান্ডএ টেক্সটাইলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১০ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩ টাকা ৮১ পয়সায়।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৯৩ পয়সা।

আগের অর্থবছরে শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ১১ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ১১ পয়সা।

আগামী ৫ ফেব্রুয়ারি, ২০২৪ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:১১ অপরাহ্ণ | রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com