শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৫১ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ | 252 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫১ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৩ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৫১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৩৬ কোটি ৭২ লাখ ৮১ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির। কোম্পানিগুলো হলো- ী পার্ল রিসোর্ট, স্কয়ার ফার্মা, সিএন্ডএ টেক্সটাইল এবং এইচআর টেক্সটাইল।

Responsive Ad Banner

আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৯১ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৬৫ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে সী পার্ল রিসোর্টের ১৫ কোটি ৩৮ লাখ ৩১ হাজার, স্কয়ার ফার্মার ৩ কোটি ৫৬ লাখ ৬৫ হাজার, সিএন্ডএ টেক্সটাইলের ৩ কোটি ৪ লাখ ২৯ হাজার এবং এইচআর টেক্সটাইলের ১ কোটি ৯১ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড ওয়েলের ১ কোটি ৭৬ লাখ ৪ হাজার, ফাইন ফুডসের ১ কোটি ৯ লাখ ৩৪ হাজার, জেনেক্স ইনফোসিসের ৮৩ লাখ ৬৩ হাজার, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৭৯ লাখ ৫৫ হাজার, কেডিএস এক্সেসরিজের ৭৪ লাখ ১০ হাজার এবং আলহাজ টেক্সটাইলের ৬৫ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৫:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com