বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৬৭ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ | 156 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬৭ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ৩১ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৯৪ কোটি ৪৫ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির। কোম্পানিগুলো হলো- এনআরবিসি ব্যাংক, সি পার্ল রিসোর্ট এবং ন্যাশনাল ব্যাংক।

Responsive Ad Banner

আজ এই ৩ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৭৫ কোটি ৫৫ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের প্রায় ৮০ শতাংশ।

 

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে এনআরবিসি ব্যাংকের ৬৮ কোটি ৩৯ লাখ ৯৩ হাজার, সি পার্ল রিসোর্টের ৪ কোটি ৩৪ লাখ ১০ হাজার এবং ন্যাশনাল ব্যাংকের ২ কোটি ৮১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ক্রিস্টাল ইন্সুরেন্সের ২ কোটি ৭৯ লাখ ৫৩ হাজার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১ কোটি ৮৩ লাখ ৫৮ হাজার, সি অ্যান্ড এ টেক্সটাইলের ১ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার, খান ব্রাদার্সের ১ কোটি ৫৩ লাখ ২০ হাজার, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৯৬ লাখ ৬২ হাজার, জিকিউ বলপেনের ৭১ লাখ ৫৩ হাজার এবং সোনালী পেপারের ৭১ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৩:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com