শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৫১ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ | 245 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫১ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৯ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৫১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ২৪ কোটি ৩৬ লাখ ১১ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির। কোম্পানিগুলো হলো- লাফার্জহোলসিম বাংলাদেশ, ন্যাশনাল ব্যাংক এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Responsive Ad Banner

আজ এই ৩ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৭১ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫৬ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে লাফার্জহোলসিম বাংলাদেশের ৮ কোটি ৬৬ লাখ ৮ হাজার, ন্যাশনাল ব্যাংকের ৩ কোটি ৬ লাখ ৭৮ হাজার এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপারের ১ কোটি ৭৩ লাখ ৪৬ হাজার, বিকন ফার্মার ১ কোটি ৩৪ লাখ ৩৮ হাজার, একমি ল্যাবরটিজের ৬৮ লাখ ৬২ হাজার, খান ব্রাদার্সের ৬০ লাখ, সানলাইফ ইন্সুরেন্সের ৪৯ লাখ ৪ হাজার, এক্সিম ব্যাংকের ৪৫ লাখ ৭৫ হাজার এবং সি অ্যান্ড এ টেক্সটাইলের ৩৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৪:০৪ অপরাহ্ণ | রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com