ব্রেকিং >>
ব্রেকিং >>

ফার কেমিক্যালের রেকর্ড ডেট নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ অক্টোবর ২০২৩ | 354 বার পঠিত | প্রিন্ট

ফার কেমিক্যালের রেকর্ড ডেট নির্ধারণ
Responsive Ad Banner

এস.এফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সাথে একীভূত হওয়ার জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার কেমিক্যালের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ৩১ অক্টোবর কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছে। এদিন কোম্পানিটি নতুন পর্ষদ গঠন করার পাশাপাশি দুইটির একীভূতকরণের হিসাব প্রস্তুত ও প্রকাশ করা হবে। কোম্পানি দুইটির একীভূতকরণের বিষয়ে বিএসইসি অনুমতি দিয়েছে। এ বিষয়ে কোম্পানিটিকে হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

Responsive Ad Banner

২০২১ সালের নভেম্বরে এই দুই কোম্পানির পরিচালনা পর্ষদ একীভূতকরণের সিদ্ধান্ত নেয়। আইন অনুসারে, একীভূতকরণ স্কিমের অনুমতি চেয়ে হাইকোর্টের কাছে আবেদন করা হয়।

২০২৩ জানুয়ারি মাসে হাইকোর্ট কোম্পানি দুটির আবেদন অনুমোদন করে চূড়ান্ত রায় দেন। এ রায়ে একীভূতকরণের বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়। হাইকোর্টের সম্মতির পাওয়ার পর এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার অনুমতি চেয়ে আবেদন করা হলে সম্প্রতি বিএসইসি তাদেরকে ওই অনুমতি দিয়েছে।

একীভূতকরণ স্কীম অনুসারে, এ প্রক্রিয়ায় এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের সব সম্পদের মালিক হবে ফার কেমিক্যাল। একইভাবে এসএফ টেক্সটাইলের সব দায়ও ফার কেমিক্যালের কাঁধে বর্তাবে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:২৬ পিএম | বুধবার, ১১ অক্টোবর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com