সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

২ ব্যাংকের বন্ড ইস্যূর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ অক্টোবর ২০২৩ | 309 বার পঠিত | প্রিন্ট

২ ব্যাংকের বন্ড ইস্যূর সিদ্ধান্ত
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ ব্যাংকের বন্ড ইস্যূর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যাংকগুলো হলো- ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড এবং ওয়ান ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার অনুমোদন পেয়েছে। এই বন্ড ছেড়ে ব্যাংকটি বাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্র্যাক ব্যাংকের আলোচিত বন্ড ইস্যু করার প্রস্তাব অনুমোদন করেছে।

Responsive Ad Banner

মেয়াদ শেষে বন্ডটির সম্পূর্ণ অবসায়ন হবে। বন্ডটি হবে নন-কনভার্টেবল। অর্থাৎ এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ১ লাখ টাকা ফেসভ্যালুতে এই বন্ড বরাদ্দ করা হবে।

বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

এদিকে, ওয়ান ব্যাংক লিমিটেড ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। এটি হবে ব্যাংকটির ৫ম সাব-অর্ডিনেটেড বন্ড। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটিকে বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে।

এই সাব-অর্ডিনেটেড বন্ডের মেয়াদ ৭ বছর। এর সুদের হার হবে ভাসমান। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে।

বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার এডিশনাল টায়ার -ষষ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:০১ অপরাহ্ণ | রবিবার, ০১ অক্টোবর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com