সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৩ কোম্পানিকে শোকজ করেছে ডিএসই

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ | 293 বার পঠিত | প্রিন্ট

৩ কোম্পানিকে শোকজ করেছে ডিএসই
Responsive Ad Banner

অস্বাভাবিকভাবে দর বাড়ার কারণে ৩ কোম্পানিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটির মধ্যে রয়েছে ইমাম বাটন, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স এবং শ্যামপুর সুগার মিলস লিমিটেড।

Responsive Ad Banner

জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩টির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানি ৩টিকে ডিএসই নোটিস পাঠায়।

এর প্রেক্ষিতে কোম্পানি ৩টি জানিয়েছে অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

ইমাম বাটন: গত ০৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ১০৩ টাকা ৫০ পয়সায়।

আর ২১ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়েয়েছে ১৪১ টাকা ৫০ পয়সায়।

অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৮ টাকা বা ৩৬.৭১ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩৮ টাকা ২০ পয়সায়।

ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স: গত ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৭ টাকায়।

আর ১৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়েয়েছে ৬৫ টাকা ৫০ পয়সায়।

অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮ টাকা ৫০ পয়সা বা ৩৯.৩৬ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬১ টাকা ২০ পয়সায়।

শ্যামপুর সুগার: গত ১৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৯২ টাকায়। আর ২১ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়েয়েছে ১১৭ টাকা ৩০ পয়সায়।

অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৫ টাকা ৩০ পয়সা বা ২৭.৫০ শতাংশ।

সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৫ টাকায়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৫৮ অপরাহ্ণ | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com