শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩ | 274 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানি ২টি হলো- ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৩৮ পয়সা।

আগের বছর সমন্বিত ইপিএস ল ১৯ টাকা ৩৯ পয়সা।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২৮ টাকা ০৮ পয়সা।

আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৩ টাকা ৪০ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯৬ টাকা ৬৮ পয়সা।

আগামী ২২ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ সেপ্টেম্বর।

অপরদিকে, রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫১ শতাংশক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ১৯ পয়সা (ডাইলুটেড)।

আগের বছর ইপিএস ছিল ১৩ টাকা ৬৭ পয়সা।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৪ টাকা ৬৮ পয়সা।

আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৬ টাকা ৭৬ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮৫ টাকা ৫ পয়সা।

আগামী ১২ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com