ব্রেকিং >>
ব্রেকিং >>

৩ কোম্পানিকে শোকজ করেছে ডিএসই

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ জুন ২০২৩ | 662 বার পঠিত | প্রিন্ট

৩ কোম্পানিকে শোকজ করেছে ডিএসই
Responsive Ad Banner

অস্বাভাবিক হারে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানিকে শোকজ করেছে ডিএসই (ঢাকা স্টক এক্সচেঞ্জ)। কোম্পানিগুলো হলো- লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, সম্প্রতি ওই ৩কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি ৩টি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২২ মে পপুলার লাইফের শেয়ার দর ছিল ৬৭ টাকা ৬০ পয়সা। ৪ জুন কোম্পানিটির শেয়ার দর ৯১ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়।

একই সময়ে মেঘনা লাইফের শেয়ার গত ৩১ মে ৮৫ টাকা ৩০ পয়সা ছিল। আর ৪ জুন ১০৩ টাকা ১০ পয়সায় উন্নীত হয়।

এদিকে গত ১ মাসে ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩৯ টাকা ৮০ পয়সা থেকে ৫৭ টাকা পর্যন্ত বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৪৮ পিএম | সোমবার, ০৫ জুন ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com