বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৬৭ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ | 149 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬৭ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ৩০ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৫১ কোটি ১৬ লাখ ৭৭ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার।

Responsive Ad Banner

কোম্পানিগুলো হলো- সি পার্ল হোটেল, বিডিকম অনলাইন এবং স্কয়ার ফার্মা।

আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৩২ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫৭ শতাংশ।

জানা যায়, এই তিন কোম্পানির মধ্যে সি পার্ল হোটেলের ১৪ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার, বিডিকম অনলাইনের ১২ কোটি ৯ লাখ ৮৮ হাজার এবং স্কয়ার ফার্মার ২ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ২ কোটি ১৮ লাখ ২০ হাজার, সোনালী পেপারের ১ লাখ ৯৯ লাখ ৩৯ হাজার, সালভো কেমিক্যালের ১ কোটি ২০ লাখ ৮৪ হাজার, ম্যারিকোর ১ কোটি ৮ লাখ ৭০ হাজার, এ্যাপেক্স ফুটওয়্যারের ১ কোটি ৭ লাখ ৯১ হাজার, এনারবি কমার্সিয়াল ব্যাংকের ৮৮ লাখ এবং বেক্সিকো ফার্মার ৮৪ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৭:২৪ অপরাহ্ণ | রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com