মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বাটা সু’র ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ | 380 বার পঠিত | প্রিন্ট

বাটা সু’র ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাটা সু’র ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।  ১৩ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্যদ ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৪৪ কোটি ৯৫ লাখ ৪৫ হাজার ৯৮০ টাকা।

আগের বছর অর্থাৎ ২০২১ অর্থবছরের যার পরিমাণ ছিল ৩৪৫ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা।

অর্থাৎ এক বছরের ব্যবধানে সম্পদমূল্য কমেছে ২৩ লাখ ৩০ হাজার ৪১৫ টাকা।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২৯ টাকা ৯৮ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৫ টাকা ১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫২ টাকা ১৬ পয়সা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৫২ টাকা ৩৩ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১০৭ টাকা ৮৪ পযসা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৯১ টাকা ৭০ পয়সা।

আগামী ১৩ জুলাই ২০২৩ বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ মে ২০২৩।

উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

Facebook Comments Box

Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com