ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৫১ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ এপ্রিল ২০২৩ | 243 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫১ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১২ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ব্লক মার্কেটে এই ৫১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৫৭ কোটি ৭২ লাখ ৩৭ হাজার টাকার।

Responsive Ad Banner

এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার।

কোম্পানিগুলো হলো- সি পার্ল হোটেল, ন্যাশনাল ব্যাংক, আলহাজ টেক্সটাইল এবং আমরা নেটওয়ার্কস লিমিটেড।

আজ ব্লক মার্কেটে এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৯০ লাখ টাকারও বেশি।

যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫৬ শতাংশ।

জানা যায়, এই চার কোম্পানির মধ্যে সি পার্ল হোটেলের ১০ কোটি ৮১ লাখ ৭৬ হাজার, ন্যাশনাল ব্যাংকের ১০ কোটি ৩৯ লাখ ২১ হাজার, আলহাজ টেক্সটাইলের ৬ কোটি ৩০ লাখ ৫০ হাজার এবং আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৫ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সানলাইফ ইন্সুরেন্সের ৩ কোটি ৯৬ লাখ ৭৭ হাজার, স্কয়ার ফার্মার ৩ কোটি ৭৯ লাখ ৫ হাজার, বিকন ফার্মার ৩ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার, ম্যারিকোর ১ কোটি ৬৫ লাখ ২৩ হাজার, জিপিএইচ ইসপাতের ১ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার এবং বেক্সিমকোর ১ কোটি ১৮ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : এক্সিম ব্যাংকের ঘোষিত ডিভিডেন্ডে সম্মতি

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

Facebook Comments Box

Posted ৭:৪৫ পিএম | বুধবার, ১২ এপ্রিল ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com