মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ | 151 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি
Responsive Ad Banner

এজিএম ও ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে ২৯ ও ৩০ মার্চ স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- লিন্ডে বিডি এবং আইটি কনসালটেন্টস (আইটিসি)।

Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ০২ এপ্রিল এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

লিন্ডে বিডি: কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৪২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে  কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫৮ টাকা ৪ পয়সা।

কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৯৭ টাকা ৫৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৩২ পযসা।

ঘোষিত ডিভিডেন্ডসংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১১ মে ২০২৩ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

আইটি কনসালটেন্টস : এ কোম্পানির পরিচালা পর্ষদ তেঁজগাও শিল্প এলাকায় জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি মোট ২০.০৬৫ কাঠা জমি কিনবে।

মোট জমি কিনতে কোম্পানিটির ৩৫ কোটি টাকা ব্যয় হবে। শেয়ারহোল্ডারদের সম্মতি পেলে কোম্পানিটি নিজস্ব অর্থায়নে এই জমি কিনবে।

কোম্পানিটি আরও জানায়, আইটিসি বহমুখী ভবন নির্মার্ণের কাজ শুরু করবে। ভবনটি ১৩ তলা বিশিষ্ট। এই ভবনে গ্রাউন্ড ফ্লোর এবং ২ টি বেসমেন্ট আছে।

এই প্রকল্পের নাম হবে আইটিসি টাওয়ার প্রজেক্ট এবং টাওয়ারটির প্রস্তাবিত নাম ”আইটিসি টাওয়ার”।

প্রকল্পটিতে থাকবে আইটি অবকাঠামো, বহুমুখী আর্ট ডাটা সেন্টার। প্রকল্পটির ২৮০ কোটি টাকা ব্যয় হবে।

আইটিসি এই কনস্ট্রাকশন প্রকল্পের জন্য জমি এবং আধুনিক যন্ত্রপাতি, ডাটা সেন্টার, ফায়ার ফাইটিং যন্ত্রপাতি, আইটি যন্ত্রপাতি কিনবে ২৮০ কোটি টাকা ব্যয়ে।

এর মধ্যে ৭৬ কোটি টাকা কোম্পানির নিজস্ব অর্থ থেকে ব্যয় করা হবে। আর ২০৪ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যয় করা হবে।

কোম্পানিটি ৩ কিস্তিতে পরযায়ক্রমে ৫০ কোটি, ৫৭ কোটি এবং ৯৭ কোটি টাকা ব্যাংক ঋণ নেবে।

আইটিসি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২৬ এপ্রিল বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।
শেয়ারবাজার২৪

আরও দেখুন : ডিএসইর এই মুহুর্তের লেনদেন চিত্র

আরও পড়ুন : সিমটেক্সে ইন্ডাস্টিজে চেয়ারম্যানসহ নতুন ৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ

Facebook Comments Box

Posted ১২:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com