সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহজুড়ে ৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ মার্চ ২০২৩ | 187 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য সপ্তাহজুড়ে ৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৪টি হলো- ইউনাইটেড ফাইন্যান্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Responsive Ad Banner

সেন্ট্রাল ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৪৮ পয়সা।

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৮ মে ২০২৩।

ফিনিক্স ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৭ টাকা ১০ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৩৭ পয়সা।

আগামী ৩১ মে, ২০২৩ দুপুর ২টা ৩০ মিনিটে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ এপ্রিল, ২০২৩।

প্রাইম ইসলামী লাইফ: কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগামী ২৯ মে কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ এপ্রিল।

ইউনাইটেড ফাইন্যান্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ক্যাশ হিসেবে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৭৬ পয়সা।

আলোচ্য অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৬ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১২ টাকা ৪৭ পযসা।

আগামী ২৫ মে ২০২৩ বেলা সাড়ে ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

এখানে দেখুন ডিএসইর সাপ্তাহিক লেনদেন চিত্র

আরও পড়ুন : সিমটেক্সে ইন্ডাস্টিজে চেয়ারম্যানসহ নতুন ৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ

Facebook Comments Box

Posted ৪:৩৯ অপরাহ্ণ | শনিবার, ২৫ মার্চ ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com