সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৫৭ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ মার্চ ২০২৩ | 341 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫৭ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৫ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৫৭ কোম্পানির মোট ৯৩ কোটি ৬০ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। কোম্পানিরগুলোর মধ্যে রয়েছে- সি পার্ল হোটেল, ডমিনেজ স্টিল এবং আলহাজ টেক্সটাইল। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৬৩ কোটি ৪৮ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৬৭ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সি পার্ল হোটেলের ৫৬ কোটি ৭৩ লাখ, ডমিনেজ স্টিলের ৩ কোটি ৫২ লাখ ৯ হাজার এবং আলহাজ টেক্সটাইলের ৩ কোটি ২৩ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মার ৩ কোটি ২ লাখ ৮৩ হাজার, বেক্সিমকোর ২ কোটি ৭৯ লাখ ৭২ হাজার, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ২ কোটি ৩১ হাজার ৪১ হাজার, বিকন ফার্মার ২ কোটি ২৮ লাখ ৫০ হাজার, ব্যাংক এশিয়ার ১ কোটি ৯৯ লাখ ৫৮ হাজার, সোনারী পেপারের ১ কোটি ৯৩ লাখ ৩২ হাজার এবং রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের ১ কোটি ২৪ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:৩২ অপরাহ্ণ | রবিবার, ০৫ মার্চ ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com