শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৫৭ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ | 242 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫৭ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ৩০ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৫৭ কোম্পানির মোট ৩৮ কোটি ৬৩ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, বেক্সিমকো এবং মেট্রো স্পিনিং লিমিটেড। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৯৩ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের৪৯ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে আজ স্কয়ার ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৪১ লাখ ৫১ হাজার টাকার। অন্যদিকে বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার টাকার এবং মেট্রো স্পিনিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকার।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিকন ফার্মার ২ কোটি ৮৯ লাখ ৫ হাজার, আইপিডিসি ফাইন্যান্সের ১ কোটি ৬১ লাখ ১৮ হাজার, বেঙ্গল উইন্ডসরের ১ কোটি ৬১ লাখ ৩ হাজার, ম্যারিকো বাংলাদেশ ১ কোটি ৬ লাখ ৫৫ হাজার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ৩৪ লাখ ৬৩ হাজার, সি পার্ল বীচের ১ কোটি ৭২ লাখ ৯ হাজার এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:১৩ অপরাহ্ণ | সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com