মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২ | 143 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আজ ০৬ ডিসেম্বর সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন শেয়ারবাজারের প্রধান সব সূচকের সামান্য উত্থানে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.৬৭ পয়েন্ট বা ০.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৩৩.৬৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১.৬৫ পয়েন্ট বা ০.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২০৭.২৩ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.৪৯ পয়েন্ট বা ০.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৬৩.৫৪ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৩টির বা ১৩.৭৮ শতাংশের, শেয়ার দর কমেছে ২৮টির বা ৮.৯৭ শতাংশের এবং ২৪১টির বা ৭৭.২৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৩১১ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৯ কোটি ৩৫ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ২৭১ কোটি ৯৭ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭.২৯ পয়েন্ট বা ০.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৫১.৭২ পয়েন্টে। সিএসইতে আজ ১১৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৮টির দর বেড়েছে, কমেছে ২৩টির আর ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:২৮ অপরাহ্ণ | বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com