মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ অক্টোবর ২০২২ | 207 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে শেয়ারবাজারে
Responsive Ad Banner

দেশের শেয়ারবাজারে আজ ০৩ অক্টোবর সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। তবে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩.২৩ পয়েন্ট বা ০.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৫১৮.৩৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৪৬ বা ০.১০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৭.৬৫ পয়েন্ট বা ০.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪২২.০৮ পয়েন্টে এবং দুই হাজার ৩২৬.১৭ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৪টির বা ১৯.৭৯ শতাংশের, শেয়ার দর কমেছে ১২২টির বা ৩২.৬২ শতাংশের এবং ১৭৮টির বা ৪৭.৫৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ২৮৪ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৪৮ কোটি ৬৭ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৫৩৩ কোটি ৪০ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৭.৯৪ পয়েন্ট বা ০.২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ২১২.২৫ পয়েন্টে। সিএসইতে আজ ২৩৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৫টির দর বেড়েছে, কমেছে ৭১টির আর ১০০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৩৫ অপরাহ্ণ | সোমবার, ০৩ অক্টোবর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com