মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ অক্টোবর ২০২২ | 363 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কোম্পানিগুলো হলো- জিএপি ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল লিজিং। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে (জানু-মার্চ’২২) জিএসপি ফাইন্যান্সের শেয়ার প্রতি আয় হয়েছে ৩১ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩৫ পয়সা।

Responsive Ad Banner

প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ১৯ পয়সা। এর আগের বছর ছিল ৭৩ পয়সা।

৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২১ টাকা ৬৬ পয়সা। এর আগের বছর সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৩৫ পয়সা।

অপরদিকে, শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে

প্রথম প্রান্তিকে (জানু-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ১১ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ৩৩ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬৭ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪ টাকা ৫৯ পয়সা।

দ্বিতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৩১ পয়সা। এর আগের বছর ছিল ৪৪ পয়সা।

৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) মাইনাস ১৫৭ টাকা ৪০ পয়সা। এর আগের বছর সম্পদ মূল্য ছিলমাইনাস ১৫৪ টাকা ১৯ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:০০ অপরাহ্ণ | রবিবার, ০২ অক্টোবর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com