সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ | 1143 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

৩০ জুন, ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এবং পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ১০ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৪৫ পয়সা। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭ টাকা ১৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৪ টাকা ৮৮ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ০৭ নভেম্বর, সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ অক্টোবর।

পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড : কোম্পানিটি ৮ শতাংশ ক্যাশ এবং ৭ শতাংশ স্টকসহ ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৫৯ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৬ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ অক্টোবর।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:২১ অপরাহ্ণ | বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com