মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

মেঘনা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ | 346 বার পঠিত | প্রিন্ট

মেঘনা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড। একই সঙ্গে কোম্পািনটি প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ,২২) এবং দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায়র ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ অক্টোবর।

Responsive Ad Banner

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৯৫ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৮৮ পয়সা।

এদিকে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৫৯ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৬ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ১০ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৪৬ পয়সা।

অন্যদিকে বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২২) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৬৬ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ৫৯ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com