ব্রেকিং >>
ব্রেকিং >>

বিনিয়োগকারীদেরকে হতাশ করল ফিনিক্স ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২ | 341 বার পঠিত | প্রিন্ট

বিনিয়োগকারীদেরকে হতাশ করল ফিনিক্স ফাইন্যান্স
Responsive Ad Banner

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদেরকে হতাশ করেচে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফিনিক্স ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি ৩১ ডিসম্বের, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ ডিসেম্বর ২০২২ ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ অক্টোবর ২০২২।

Responsive Ad Banner

৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ১১ পয়সা। এর আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ২১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৭ টাকা ৫৪ পয়সা।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৮ টাকা ২৬ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৬৯ পয়সা।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১০:২৯ এএম | মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com