ব্রেকিং >>
ব্রেকিং >>

১৩ বছরের মধ্যে সর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২ | 2302 বার পঠিত | প্রিন্ট

১৩ বছরের মধ্যে সর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

গত ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল। যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২১ সালে ৪৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩০ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য আগামী ২৯ সেপ্টেম্বর অক্টোবর কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ।

Responsive Ad Banner

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৫ টাকা ৬৬ পয়সা।

সম্পত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১৩ টাকা ৪০ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৭ টাকা ৬৭ পয়সা।

৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮৩ টাকা ৩৬ পয়সা।
শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ১০:২৮ এএম | মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com