২ কোম্পানিকে ডিএসইর শোকজ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৩ মার্চ ২০২২ | 352 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানিকে ডিএসইর শোকজ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার দর অস্বাভাহিক হারে বাড়ার কারণে কোম্পানি দুটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিগুলো হলো- ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস এবং সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ২২ মার্চ নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

Responsive Ad Banner

বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৭ মার্চ ড্রাগন সোয়েটারের শেয়ার দর ছিল ১৭ টাকা ৬০ পয়সা। ২২ মার্চ কোম্পানিটির শেয়ার দর ২১ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়।

অন্যদিকে সাভার রিফ্যাক্ট্রজের শেয়ার দর ২৭ ফেব্রুয়ারি ১৭২ টাকা ১০ পয়সা ছিল। আর ২২ মার্চ ২৫৭ টাকা ২০ পয়সায় উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:২৬ এএম | বুধবার, ২৩ মার্চ ২০২২

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com