সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

২ কোম্পানির লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ মার্চ ২০২২ | 232 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির লেনদেন শুরু
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ১৫ মার্চ শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানিগুলো হলো- প্যাসিফিক ডেনিমস ও আরডি ফুড লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আজ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে গত ১০ মার্চ থেকে এ দুই কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হচ্ছে, যা গতকাল শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, জানা যায়, ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা দিয়েছিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ডিভিডেন্ডের এই প্রস্তাব কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীরা অনুমোদন করেন। এর প্রেক্ষিতে স্টক ডিভিডেন্ড ইস্যুর জন্য কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে। ওই স্টক ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ মার্চ। অর্থাৎ ওইদিন যাদের কাছে আরডি ফুডের শেয়ার থাকবে, তারাই কেবল স্টক ডিভিডেন্ড পাবেন।

Responsive Ad Banner

এদিকে, ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ১ শতাংশ ক্যাশ ও ১ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ডিভিডেন্ডের এই প্রস্তাব কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীরা অনুমোদন করেন। এর প্রেক্ষিতে স্টক ডিভিডেন্ড ইস্যুর জন্য কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে। ওই স্টক ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ মার্চ। অর্থাৎ ওইদিন যাদের কাছে আরডি ফুডের শেয়ার থাকবে, তারাই কেবল স্টক ডিভিডেন্ড পাবেন।

প্রসঙ্গত, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া স্টক ডিভিডেন্ড ইস্যু করা যায় না। আর স্টক ডিভিডেন্ড অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:১২ অপরাহ্ণ | সোমবার, ১৪ মার্চ ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com