সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২ | 228 বার পঠিত | প্রিন্ট

সূচকের নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শেষ
Responsive Ad Banner

আজ বৃহস্পতিবার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। আজ লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৯.২৩ পয়েন্ট বা ১.৫৭ শতাংশ কমে ৬ হাজার ৮৩৯.৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ২২.৮৩ পয়েন্ট বা ১.৫২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩৫.৫২ পয়েন্ট বা ১.৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫১৩.৯৯ পয়েন্টে এবং ২ হাজার ৬১১.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

Responsive Ad Banner

আজ ডিএসইতে ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩০টির বা ৭.৯৫ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ৩২৬টির বা ৮৬.৪৭ শতাংশের এবং ২১টি বা ৫.৫৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ১ হাজার ৫০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৬২ কোটি ৪২ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৮৭ কোটি ৮৫ লাখ টাকার।

ডিএসইতে আজ ২৮ কোটি ২৬ লাখ ৮১ হাজার ৪০২টি শেয়ার ২ লাখ ৩১ হাজার ৭১৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১ হাজার ৫০ কোটি ২৮ লাখ ২ হাজার ৯১৮ টাকা ৫০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৫০৩ হাজার ৫৫ কোটি ৯৮ লাখ ৭ হাজার ৯০৫ টাকা ৫৩ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩২২.১৬ পয়েন্ট বা ১.৫৮
শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৯১.৫৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৬টির, কমেছে ২৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দর। আজ সিএসইতে ৩৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com