ব্রেকিং >>
ব্রেকিং >>

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৫ জানুয়ারি ২০২২ | 292 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দরপতনের তালিকার শীর্ষে অবস্থান করছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২.২৯ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৯২ কোটি ৭ লাখ ৪৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৮ কোটি ৪১ লাখ ৪৯ হাজার টাকা।

Responsive Ad Banner

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯.৭৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৭ কোটি ৩৮ লাখ ৬৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৪৭ লাখ ৭২ হাজার টাকা।

এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ৯.৩৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৮ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬৯ লাখ ৩১ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এস.আলম কোল্ড রোল্ড স্টিল, পিপলস ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার মিলস, সী পার্ল বীচ, ই-জেনেরেশন, অগ্নি সিস্টেমস ও আর.এন স্পিনিং মিলস লিমিটেড।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:৪৯ পিএম | শনিবার, ১৫ জানুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com