মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহজুড়ে সূচক কমলেও বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১ | 195 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে সূচক কমলেও বেড়েছে লেনদেন
Responsive Ad Banner

দেশের শেয়ারবাজারে বিদায়ী সপ্তাহে (১৯ থেকে ২৩ ডিসেম্বর) সূচকের পাশাপাশি লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর ক মলেও বেড়েছে টাকার অংকে লেনদেন। আলোচ্য সপ্তাহে বাজার মূলধন কমেছে ১২ হাজার কোটি টাকা।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬৫.৫৬ পয়েন্ট বা ২.৪১ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৭০২.৬১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৮.৬৬ পয়েন্ট বা ২.৬৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৭৪.৪৭ পয়েন্ট বা ২.৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪২৩.৬৫ পয়েন্টে এবং দুই হাজার ৫১১.৯৯ পয়েন্টে।

Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮১টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮১টির বা ২১.২৬ শতাংশের, কমেছে ২৯৫টির বা ৭৭.৪৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৫টির বা ১.৩১ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন হাজার ৮১৪ কোটি ৬৬ লাখ ১২ হাজার ৪৯ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল তিন হাজার ৭৩৩ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৮১৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৮১ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ২৩৩ টাকা বা ২ শতাংশ বেড়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৫১ হাজার ৫৯০ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ৫৮১ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৩৯ হাজার ২৫৮ কোটি ২৬ লাখ ১৭ হাজার ৩৪ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ১২ হাজার ৩৩২ কোটি ৫৩ লাখ ১২ হাজার ৫৪৭ টাকা হারিয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৮ লাখ ৩৮ হাজার ৩৭৭ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৩৭ কোটি ৮২ লাখ ৭৬ হাজার ৭৫৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ২১৩ কোটি ২৫ লাখ ৬১ হাজার ৫১৯ টাকা বা ১৫৫ শতাংশ বেড়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৪৬.২৪ পয়েন্ট বা ২.৭১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২৯.৬৬ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৩৩০.০৪ পয়েন্ট বা ২.৭৩ শতাংশ, সিএসই-৩০ সূচক ২৭৫.৯৫ পয়েন্ট বা ১.৯৫ শতাংশ, সিএসই-৫০ সূচক ৪৬.৫২ পয়েন্ট বা ৩.০৮ শতাংশ এবং সিএসআই ৪৮ পয়েন্ট বা ৩.৮৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৭৩৪.৫১ পয়েন্টে, ১৩ হাজার ৮০৬.৩৭ পয়েন্টে, এক হাজার ৪৫৩.৭৮ পয়েন্টে এবং এক হাজার ২০৬.৩৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৩টির বা ২১.৪৭ শতাংশের দর বেড়েছে, ২৫৫টির বা ৭৫ শতাংশের কমেছে এবং ১২টির বা ৩.৫৩ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৬:২৫ অপরাহ্ণ | শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com