মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শেষ শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১ | 189 বার পঠিত | প্রিন্ট

নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শেষ শেয়ারবাজারে
Responsive Ad Banner

সূচকের নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১.৮৩ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ কমে ছয় হাজার ৭০২.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০.২৫ পয়েন্ট বা ০.৭১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৪.৪৫ পয়েন্ট বা ০.৯৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪২৩.৬৪ পয়েন্ট এবং দুই হাজার ৫১১.৯৯ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৮০১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৪ কোটি ৩১ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৬৭ কোটি ৪৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮২টির বা ২১.৬৯ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ২৬১টির বা ৬৯.০৫ শতাংশের এবং ৩৫টি বা ৯.২৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩৮.৩২ পয়েন্ট বা ০.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২৯.৬৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর। আজ সিএসইতে ৪৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com