মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

পতনের ধারায় শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ | 218 বার পঠিত | প্রিন্ট

পতনের ধারায় শেয়ারবাজার
Responsive Ad Banner

ধারাবাহিক দরপতনের কবলে দেশের শেয়ারবাজার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও (২০ ডিসেম্বর) ব্যাপক দরপতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি কমেছে লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৬.৬৩ পয়েন্ট বা ০.৬৮ শতাংশ কমে ছয় হাজার ৭৩৬.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে- শরিয়াহ সূচক ১০.৫৯ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৯.০৪ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৪৩২.৬৫ পয়েন্ট এবং দুই হাজার ৫২৮.৬৬ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০০টির বা ২৬.৭৪ শতাংশ, কমেছে ২৪১টির বা ৬৪.৪৪ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি বা ৬.৮২ শতাংশের।

ডিএসইতে আজ ১৮ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৯৯০টি শেযার এক লাখ ৯৭ হাজার ৭৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৮০৭ কোটি ১৬ লাখ ৬৮ হাজার ৪৭০ টাকা ১০ পয়সা। যা আগের কার্যদিবস থেকে ২০ কোটি ৯৫ লাখ টাকা বেশি। আজ ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৪২ হাজার ৫২১ কোটি ১৯ লাখ ৭৫ হাজার ২৯৫ টাকা ৪৩ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩২.২৪ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬০৬.৫৯ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬৬টি, কমেছে ১৮৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। আজ সিএসইতে ২ কোটি ৩ লাখ ৯৩ হাজার ৮৬টি শেয়ার ২৪ হাজার ৬৭৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯১ কোটি ৬৯ লাখ ১৭ হাজার ৪৯১ টাকা ২০ পয়সা। এদিন সিএসইর বাজার মূলধন ছিল ৯৫ হাজার ৬৯৭ কোটি ৯৬ লাক ৪৮ হাজার ৮৭০ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:১৪ অপরাহ্ণ | সোমবার, ২০ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com