সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৯ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | 186 বার পঠিত | প্রিন্ট

৯ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ
Responsive Ad Banner

শেয়ারবাজারের তালিকাভুক্ত ৯ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- এস.এস. স্টিল লিমিটেড, সোনালী আঁশ, যমুনা অয়েল, জিএসপি ফাইন্যান্স, গ্লোবাল ইসলামী ব্যাংক, বেক্সিমকো গ্রীন সুকুক আল ইসতিসনা, বঙ্গজ লিমিটেড, তাল্লু স্পিনিং মিলস এবং মিথুন নিটিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এস.এস. স্টিল লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৮ নভেম্বর, ২০২৪ তারিখ সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

Responsive Ad Banner

সোনালী আঁশ: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৮ নভেম্বর, ২০২৪ তারিখ বিকেল সাড়ে ৫ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

যমুনা অয়েল: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১ ডিসেম্বর, ২০২৪ তারিখ বিকেল সন্ধ্যা সাড়ে ৬ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে। এছাড়াও ৩০ সেপ্টেম্বর ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

জিএসপি ফাইন্যান্স: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৮ নভেম্বর, ২০২৪ তারিখ দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির গত ৩১ মার্চ ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের, ৩০ জুন ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের এবং ৩০ সেপ্টেম্বর ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

গ্লোবাল ইসলামী ব্যাংক: ম্পানিটির বোর্ড সভা আগামী ২৭ নভেম্বর, ২০২৪ তারিখ বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

বেক্সিমকো গ্রীন সুকুক আল ইসতিসনা: প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা আগামী ২৭ নভেম্বর, ২০২৪ তারিখ বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে।

বঙ্গজ লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৮ নভেম্বর, ২০২৪ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

তাল্লু স্পিনিং মিলস: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৮ নভেম্বর, ২০২৪ তারিখ বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

মিথুন নিটিং: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৮ নভেম্বর, ২০২৪ তারিখ বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:১৫ অপরাহ্ণ | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com