সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৮ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ | 363 বার পঠিত | প্রিন্ট

৮ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, জুট স্পিনার্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, আইপিডিসি, এইচআর টেক্সটাইল, উসমানিয়া গ্লাস শিট, ই-জেনারেশন এবং আইসিবি ইসলামিক ব্যাংক।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড : কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৯ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি ১ টাকা ৯৬ পয়সা লোকসান করেছিল।

Responsive Ad Banner

জুট স্পিনার্স : কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৬ এপ্রিল বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি ১০ টাকা ৮৩ পয়সা লোকসান করেছিল।

উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড : কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি ৬০ পয়সা লোকসান করেছিল।

ই-জেনারেশন লিমিটেড : কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৮ এপ্রিল দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি ৩৭ পয়সা আয় করেছিল।

আইসিবি ইসলামিক ব্যাংক : কোম্পানিটির বোর্ড সভা আগামী ২০ এপ্রিল দুপুর ২টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিটি।

আইপিডিসি : কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৯ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিটি।

এইচআর টেক্সটাইল : কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিটি।

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স : কোম্পানিটির বোর্ড সভা আগামী ২১ এপ্রিল বিকাল আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে কোম্পানিটি।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com