সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৭ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ মে ২০২২ | 304 বার পঠিত | প্রিন্ট

৭ কোম্পানির শেয়ার লেনদেন শুরু
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ২৯ মে শুরু হবে থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির শেয়ার লেনদেন। এগুলো হলো- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স এবং রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৯৭ পয়সা। উল্লেখ্য, আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এবার কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্তির পর সর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা করলো।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯৬ পয়সায়। আগের বছর ছিল ২০ টাকা ৬৩ পয়সা। আগামী ২৩ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

Responsive Ad Banner

সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৬ জুন বেলা ১১টায় ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৫ পয়সায়। আগের বছর ছিল ২৩ টাকা ২৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪ টাকা ৭৭ পয়সায়। আগের বছর ছিল ২ টাকা ৯৩ পয়সা।

এক্সিম ব্যাংক লিমিটেড : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৪৯ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল এক টাকা ৮৪ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২১ টাকা ৭২ পয়সা।
আগামী ২২ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

ইসলামী ব্যাংক লিমিটেড : ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিবিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক লিমিটেড। আলোচিত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৫৩ টাকা পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫২ পয়সা। সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ২৩ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৪ টাকা ২২ পয়সা। আগামী ২১ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

ম্যারিকো লিমিটেড : কোম্পানিটি গত ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২০০ শতাংশ ক্যাশ চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি অন্তবর্তীবকালীন ৬০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল (যা পরিশোধ করা হয়েছে)। অর্থাৎ গত অর্থবছরের কোম্পানিটি মোট ৮০০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১২ টাকা ৮২ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৯৮ টাকা ৬৯ পয়সা ।
৩১ মার্চ ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮৫ টাকা ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫১ টাকা ৯৫ পয়সা । আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ১১৪ টাকা ৪৬ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ১০৪ টাকা ৯১ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ জুলাই ২০২২ তারিখ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৭৬ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল এক টাকা ৭৪ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২১ টাকা। আগামী ২৮ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১৫ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৮ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ২ টাকা ২১ পয়সা। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৬ টাকা ৮৫ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ১৬ টাকা ১৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো এক টাকা ১৮ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ২ টাকা ৯৫ পয়সা। কোম্পানির ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ জুন বেলা ১১টায় জুন ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

এদিকে, একইদিন রেকর্ড ডেটের কারণে স্থগিত থাকবে আইবিবিএল মুদারাবা বন্ডের লেনদেন।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মে ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com