বুধবার ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ জুলাই ২০২৪ | 155 বার পঠিত | প্রিন্ট

৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি ৭টি হলো- এনআরবি কমার্শিয়াল ব্যাংক পিএলসি (এনআরবিসি ব্যাংক), মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এবং ভ্যানগার্ড এএমএল রুপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এনআরবি কমার্শিয়াল ব্যাংক পিএলসি (এনআরবিসি ব্যাংক) : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

Responsive Ad Banner

দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৪৬ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ৭৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫১ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ২১ পয়সা।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪১ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ১৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১০ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯১ পয়সা।

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৫ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ০৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪৬ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ১৯ পয়সা।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮০ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬২ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৯ পয়সা।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬৬ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩১ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৮৩ পয়সা।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫২ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ০৮ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ০৯ পয়সায়।

ভ্যানগার্ড এএমএল রুপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড : ফান্ডটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

দ্বিতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ১৪ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৭ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ২৬ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে বাজারমূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৮ টাকা ৭৩ পয়সা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ জুলাই ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com