সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩ | 288 বার পঠিত | প্রিন্ট

৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো বুধবার (০১ নভেম্বর) স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ডিভিডেন্ড ঘোষণার তথ্য জানিয়েছে।

কোম্পানিগুলো হলো-বাটা সু, মনোস্পুল পেপার, পেপার প্রসেসিং, এস আলম ক্লোড রোলড স্টিলস ও ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড।

Responsive Ad Banner

এমারেন্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড : ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য আরও ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এর আগে কোম্পানিটি ৫ শতাংশ অন্তর্র্বতী ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

এই নিয়ে কোম্পানিটির মোট ডিভিডেন্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১০ শতাংশ। অন্তর্র্বতী ডিভিডেন্ড আগেই বিতরণ করা হয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা।

আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ১৭ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ১০ টাকা ৩৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বাটা সু কোম্পানি : চলতি ২০২৩ অর্থবছরের জন্য ৩৩০ শতাংশ অন্তবর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত ৯ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের এই ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ডিভিডেন্ড প্রাপ্তির জন্য আগামী ২১ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

অর্থাৎ ওই তারিখে যাদের কাছে কোম্পানিটির শেয়ার থাকবে, তারা ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা অর্জন করবেন।

মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ২৭ পয়সা।

আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৫ টাকা ৪৫ পয়সা। ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫২ টাকা ১৭ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।

পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড : কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। স

মাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭১ পয়সা।

আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৪ টাকা ৬২ পয়সা। ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৫ টাকা ৫০ পয়সা।

আগামী ২৮ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর।

এস আলম ক্লোড রোলড স্টিলস : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য এস আলম ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা।

আগের অর্থবছরে ইপিএস ছিল ৬৭ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ৫৫ পয়সা।

আগামী ২৩ জানুয়ারী, ২০২৩ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য আইএসএন ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা।

আগের অর্থবছরে ইপিএস ছিল ৫৯ পয়সা। ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২ টাকা ৯৩ পয়সা।

আগের অর্থবছরে যা ছিল ৩ টাকা ১২ পয়সা।

আগামী ২১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : ৯ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : আজকের ডিএসইর লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ১:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com