সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ | 272 বার পঠিত | প্রিন্ট

৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

 শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা ও ব্যাংক খাতের ছয়টি কোম্পানি ২০২৪ সালের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো—ইসলামী ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

ইসলামী ইন্স্যুরেন্সের পিএলসি : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪১ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৯০ পয়সা।

আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ৬০ পয়সা । আগের বছর একই সময়ে ছিল মাইনাস ৮১ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৫৬ পয়সা।

আগামী ৩১ জুলাই সকাল ১১ ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ জুন।

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ১২ পয়সা।

আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৫ পয়সা । আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৪৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ২৪ পয়সা।

আগামী ৩১ জুন সকাল সাড়ে ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ জুন।

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স পিএলসি: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছওে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৯ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ০৭ পয়সা।

আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ০৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ৭৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭৯ পয়সা।

আগামী ৭ আগস্ট ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুন।

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডে ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ২২ পয়সা।

আলোচ্য অর্থবছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৮ টাকা ৩ পয়সা। আগের বছর যা ছিল ১০ টাকা ৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯ পয়সা।

আগামী ২৫ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ মে।

ব্যাংক এশিয়া পিএলসি : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ডে ঘোষণা করেছে। এরমধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৭৯ পয়সা।

আলোচ্য অর্থবছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৫০ টাকা ৪৬ পয়সা। আগের বছর যা ছিল মাইনাস ৫ টাকা ৬৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ২৮ পয়সা।

আগামী ১৭ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ মে।

এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৩১ পয়সা।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত ক্যাশ ফ্লো হয়েছে ৬৬ পয়সা। আগের বছর যা ছিল ১৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ৫৩ পয়সা।

আগামী ১ জুলাই ২৫ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আগামী ২৫ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ।

Facebook Comments Box

Posted ১২:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com