সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৫ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৭ মে ২০২৩ | 168 বার পঠিত | প্রিন্ট

৫ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত
Responsive Ad Banner

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারনে আগামীকাল ৫ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৫টি হলো- এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, বাটা সু কোম্পানি, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড।

Responsive Ad Banner

ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড : ব্যাংকটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ২ টাকা ৩৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৮ টাকা ৫৭ পয়সা।

শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটি আগামি ২৬ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ টাকা ৩৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৫৩ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৫৪ পযসা।

আগামী ১৫ জুন’ ২০২৩ বেলা সাড়ে ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এক টাকা ৪৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৯২ পয়সা।

আগামী ১৭ জুন’ ২০২৩ বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

বাটা সু : কোম্পানিটির পরিচালনা পর্যদ ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৪৪ কোটি ৯৫ লাখ ৪৫ হাজার ৯৮০ টাকা।

সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২৯ টাকা ৯৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য এককভাবে (সলো এনএভি) দাঁড়িয়েছে ৪১ টাকা ৩২ পয়সা।

আগামী ১৩ জুলাই ২০২৩ বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:০৬ অপরাহ্ণ | বুধবার, ১৭ মে ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com