সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ | 439 বার পঠিত | প্রিন্ট

৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। আজ অনুষ্ঠিত বোর্ড সভায় এই ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- আমান ফিড লিমিটেড, অগ্নি সিস্টেমস লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, স্টাইলক্রাফট লিমিটেড এবং তাওফিকা ফুড্স এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

Responsive Ad Banner

আমান ফিড লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা।

যা আগের অর্থবছরে ছিল ৮৪ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৮ টাকা ৩৭ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।

অগ্নি সিস্টেমস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৪.৭৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৩ পয়সা।

যা আগের অর্থবছরে ছিল ১ টাকা ১ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫ টাকা ৯৫ পয়সা।

আগামী ১৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

বসুন্ধরা পেপার মিলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬২ পয়সা।

যা আগের অর্থবছরে ছিল ২ টাকা ৯২ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭৭ টাকা ৫৪ পয়সা।

আগামী ২০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

স্টাইলক্রাফট লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৮৭ পয়সা।

যা আগের অর্থবছরে ছিল ৫ টাকা ১১ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ৮ পয়সা।

আগামী ২০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

তাওফিকা ফুড্স এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি : কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৪ পয়সা।

আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ১ টাকা ৪৩ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ৯৪ পয়সা।

আগের অর্থবছরে একই সময়ে যা ছিল ১২ টাকা ৯০ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : ২৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : আজকের ডিএসইর লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৯:৪৪ অপরাহ্ণ | রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com