সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ মে ২০২৪ | 220 বার পঠিত | প্রিন্ট

৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, প্রগতী ইন্স্যুরেন্স, বিকন ফার্মাসিউটিক্যালস, আইডিএলসি ফাইন্যান্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি : প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৭৪ পয়সা।

Responsive Ad Banner

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো হয়েছে ১৩ পয়সা। যা আগের বছরে ছিল ২ পয়সা।

৩১ মার্চ, ২০২৪ তারিখে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৫ টাকা ৩৬ পয়সা।

প্রগতী ইন্স্যুরেন্স : প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ২৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫৯ টাকা ৪৯ পয়সা।

বিকন ফার্মাসিউটিক্যালস : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯৫ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৪ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ৫৭ পয়সা।

৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৫০ পয়সা।

আইডিএলসি ফাইন্যান্স : প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিলো ৮৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৬ টাকা ৫৫ পয়সা।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স : প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিলো ৩০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ১১ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:১১ অপরাহ্ণ | সোমবার, ১৩ মে ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com