সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৪ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | 149 বার পঠিত | প্রিন্ট

৪ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত
Responsive Ad Banner

রেকর্ড ডেটের কারণে আগামীকাল ৪ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। কোম্পানিগুলো হলো- স্টাইল ক্র্যাফট, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা এবং শাইনপুকুর সিরামিকস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শাইনপুকুর সিরামিক : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৪১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩১ টাকা ২২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধাণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বেক্সিমকো লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪১ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৭ টাকা ৯২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধাণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ০৭ পয়সা। আগের অর্থবছর ইপিএস হয়েছিল ১০ টাকা ৩০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

স্টাইলক্রাফট : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৩২ পয়সা। আগের অর্থবছরে লোকসান ছিল ৪ টাকা ৮৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫ টাকা ৭০ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ১২ টাকা ০৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধাণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:৫৭ অপরাহ্ণ | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com