সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৪ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ অক্টোবর ২০২৪ | 149 বার পঠিত | প্রিন্ট

৪ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত
Responsive Ad Banner

রেকর্ড ডেটের কারণে আগামীকাল ৪ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৪টি হলো- কাট্টলি টেক্সটাইল, ন্যাশনাল পলিমার, মাইডাস ফাইন্যান্স এবং এপেক্স ফুটওয়্যার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কাট্টালি টেক্সটাইল লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

Responsive Ad Banner

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। গত বছর একই সময়ে ছিল ৫২ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির এনএভিপিএস ছিল ১৬ টাকা ১৮ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির এনএভিপিএস ছিল ১৫ টাকা ৮৬ পয়সা।

এছাড়াও, কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩২ পয়সা লোকসান হয়েছিল।
সমাপ্ত হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিলো ১৫ টাকা ০২ পয়সা।

আগামী ২১ নভেম্বর, ২০২৪ তারিখ হাইব্রিড সিস্টেমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ২ টাকা ২৭ পয়সা। গত বছর একই সময়ে ছিল ২ টাকা ৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৬৩ পয়সা।

আগামী ১৮ ডিসেম্বর, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এপেক্স ফুটওয়ার লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৪৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৩৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৮৬ পয়সা। গত বছর একই সময়ে ছিল ১১ টাকা ৬৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭৪ টাকা ৩৭ পয়সা। গত বছর একই সময়ে যা ছিল ২১৭ টাকা ৮৫ পয়সা।

আগামী ২৭ নভেম্বর, ২০২৪ তারিখ কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে।

মাইডাস ফাইন্যান্স পিএলসি: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত (ইপিএস) লোকসান হয়েছে ৪ টাকা ৬৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ০৬ পয়সা হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬ টাকা ৭৯ পয়সা।

আগামী ১৪ নভেম্বর, ২০২৪ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ২১ অক্টোবর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com