সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৪ কোম্পানির ডিভিডেন্ড নির্ধারণ আগামীকাল

  |   সোমবার, ২১ জুন ২০২১ | 322 বার পঠিত | প্রিন্ট

৪ কোম্পানির ডিভিডেন্ড নির্ধারণ আগামীকাল
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল নির্ধারণ করা হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির ডিভিডেন্ড। এগুলো হলো- ইউনিয়ন ক্যাপিটাল, বাটা সু কোম্পানি, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং এশিয়া ইন্স্যুরেন্স। কারণ এদিন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। এর আগে ২০ জুন রোববার ও ২১ জুন সোমবার স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করে এ ৪ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হবে।

এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ২.৩৪ টাকা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.৬২ টাকায়।

গ্লোাবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : এ কোম্পানি ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৪ আগস্ট বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৫৩ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৯৬ পয়সা (রিস্টেটেড)।

শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৪ টাকা ৮৯ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৩ টাকা ৪৫ পয়সা (রিস্টেটেড)।

শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ১২ টাকা ৭৫ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১১ টাকা ৬৯ পয়সা (রিস্টেটেড)।

বাটা সু : এ কোম্পানি ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১২ আগস্ট বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৬ টাকা ৯৪ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি সম্পদমূল্য হয়েছে ২৬৭ টাকা ৯৪ পয়সা।

ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড : ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড না দেয়ার ঘোষণা দিয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৮ পয়সা। আলোচ্য, বছরে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮৯ পয়সা।
আগামী ২৮ জুলাই সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:১৭ অপরাহ্ণ | সোমবার, ২১ জুন ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com