সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৭ মে ২০২৫ | 233 বার পঠিত | প্রিন্ট

৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। কোম্পানিগুলো হলো- রিপাবলিক ইন্স্যুরেন্স, বাংলাদেশ ফাইন্যান্স, বিডি থাই অ্যালুমিনিয়াম এবং রবি আজিয়েটা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রিপাবলিক ইন্স্যুরেন্স: প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৬ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে মাইনাস ৭ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ৪০ পয়সা।
৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ৭৮ পয়সা।

Responsive Ad Banner

বাংলাদেশ ফাইন্যান্স: প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত ইপিএস হয়েছে ৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২০ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৫ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ৮২ পয়সা।
৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ৩০ টাকায়।

রবি আজিয়েটা: প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত ইপিএস হয়েছে ২৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২০ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৭৪ পয়সা।
৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৩২ পয়সা।

বিডি থাই অ্যালুমিনিয়াম : অর্থবছরের তৃতীয়কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২৫ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৬৭ পয়সা।

প্রথম প্রান্তিকশেষে ৩১ মার্চ, ২০২৫ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৮ টাকা ০৯ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:০৯ অপরাহ্ণ | শনিবার, ১৭ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com