সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ মে ২০২৫ | 191 বার পঠিত | প্রিন্ট

৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

শেয়রবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো-
লিন্ডে বাংলাদেশ লিমিটেড, বিএটি বাংলাদেশ লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিগুলো চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলোর সূত্রে এই তথ্য জানা গেছে।

লিন্ডে বাংলাদেশ লিমিটেড:

Responsive Ad Banner

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২৯ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৬ টাকা ৩৯ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৮০ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ২২ পয়সা। ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩৪ টাকা ৬৩ পয়সা।

বিএটি বাংলাদেশ লিমিটেড:

কোম্পানিটির প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫ টাকা ৮৯ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৭ টাকা ৬৫ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৭ টাকা ৬২ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল ১০ টাকা ৪৯ পয়সা। ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৭ টাকা ৭৭ পয়সা।

আইডিএলসি ফাইন্যান্স পিএলসি:

প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮৫ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৫৪ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল মাইনাস ১৭ টাকা ৫৩ পয়সা। ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৪৮ পয়সা।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড:

কোম্পানিটির প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) ২৫ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৮ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১১ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল ১০ পয়সা। ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৩৮ পয়সা।

Facebook Comments Box

Posted ৯:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com