সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৩ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ মে ২০২৪ | 201 বার পঠিত | প্রিন্ট

৩ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ৩ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক ৩টি হলো- প্রিমিয়ার ব্যাংক, উত্তরা ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক।

Responsive Ad Banner

প্রাইম ব্যাংক : ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ব্যাংকটি ১৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৪ পয়সা। যা আগের বছর ছিল ৩ টাকা ৫৩ পয়সা।

৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৭৬ পয়সা। যা আগের বছর ছিল ২৮ টাকা ৪১ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ মে।

উত্তরা ব্যাংক : ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ব্যাংকটি ১৪ শতাংশ ক্যাশ ও ১৪ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩২ পয়সা। যা আগের বছর ছিল ৩ টাকা ৬৯ পয়সা।

৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ০৪ পয়সা। যা আগের বছর ছিল ২৭ টাকা ৮৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ মে।

ব্র্যাক ব্যাংক পিএলসি : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৭৫ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ৩৬ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:০৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ মে ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com