নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৪ আগস্ট ২০২২ | 935 বার পঠিত | প্রিন্ট
তিন সহযোগী প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানিগুলো হলো- ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেড, ইউনাইটেড এনার্জি লিমিটেড এবং ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেড। আজ বুধবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত ইউনাইটেড পাওয়ারের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউনাইটেড পাওয়ার সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, হাইকোর্টের অনুমোদন এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমতি ও শেয়ারহোল্ডারদের সম্মতি সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।
শেয়ারবাজার২৪
Posted ৭:৩৭ অপরাহ্ণ | বুধবার, ২৪ আগস্ট ২০২২
sharebazar24 | sbazaradmin