সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৩ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ নভেম্বর ২০২৪ | 181 বার পঠিত | প্রিন্ট

৩ কোম্পানির শেয়ার লেনদেন শুরু
Responsive Ad Banner

রেকর্ড ডেটের পর আগামীকাল ৩ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩টি হলো- সোনালী পেপার,লাভেলো আইস্ক্রিম এবং শার্প ইন্ডাস্ট্রিজ। রেকর্ড ডেটের কারনে আগামী ১০ নভেম্বর এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লাভেলো আইসক্রিম : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টকহর মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর, বেলা সাড়ে ১১টায়, হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ১ টাকা ২৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ১২ টাকা ৯৪ টাকা।

সোনালী পেপার: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৪ টাকা ৭৪ পয়সা।

এ বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১০ টাকা ৩৯ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৭ টাকা ৪৭ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬৪ টাকা ৭৩ পয়সা।

আগামী ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৩৬ অপরাহ্ণ | রবিবার, ১০ নভেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com