সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৩১ দফা বাড়ল বেক্সিমকো সিনথেটিকসের বন্ধের মেয়াদ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১ | 243 বার পঠিত | প্রিন্ট

৩১ দফা বাড়ল বেক্সিমকো সিনথেটিকসের বন্ধের মেয়াদ
Responsive Ad Banner

আরো এক দফা অর্থাৎ ৩১ দফা বাড়ানো হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো সিনথেটিকসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার লেনদেন আরো ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ। এ হিসেবে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

Responsive Ad Banner

এর আগে আরো ৩০ দফা কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছিল। এর মধ্যে প্রথম দফায় ৭ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত, দ্বিতীয় দফায় ২২ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত, তৃতীয় দফায় ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত, চতুর্থ দফায় ২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত, পঞ্চম দফায় ২২ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত, ষষ্ঠ দফায় ৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত, সপ্তম দফায় ২২ ডিসেম্বর থেকে ০৫ জানুয়ারি, অষ্টম দফায় ৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত, নবম দফায় ২১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত, দশম দফায় ৫ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি, ১১তম দফায় ২০ ফেব্রুয়ারি থেকে ০৬ মার্চ পর্যন্ত, ১২তম দফায় ০৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত, ১৩তম দফায় ২২ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত, ১৪তম দফায় ০৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত, ১৫তম দফায় ২১ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত, ১৬তম দফায় ৬ মে থেকে ২০ মে পর্যন্ত, ১৭তম দফায় ২১ মে থেকে ৪ জুন পর্যন্ত, ১৮তম দফায় ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত, ১৯তম দফায় ২০ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত, ২০ দফায় ৫ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত, ২১ দফায় ২০ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত, ২২ দফায় ০৪ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত, ২৩ দফায় ১৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত, ২৪তম দফায় ৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত, ২৫তম দফায় ১৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত,২৬তম দফায় ৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত, ২৭তম দফায় ১৮ অক্টোবর থেকে ০১ নভেম্বর পর্যন্ত, ২৮তম দফায় ০২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত, ২৯তম দফায় ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত এবং ৩০তম দফায় ২ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।

১৯৯৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ বেক্সিমকো সিনথেটিক্স দীর্ঘদিন ধরে লোকসানে রয়েছে। একইসঙ্গে বন্ধ রয়েছে লভ্যাংশ প্রদান।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৩৫ অপরাহ্ণ | বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com