বুধবার ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

২ হাজার ৬২৫ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩১ মার্চ ২০২৪ | 226 বার পঠিত | প্রিন্ট

২ হাজার ৬২৫ কোটি টাকার বন্ড অনুমোদন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকোর (বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি) ২ হাজার ৬২৫ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ রোববার (৩১ মার্চ) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯০৫ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

Responsive Ad Banner

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিহিত মূল্যে বন্ডের আকার হবে ২ হাজার ৬২৫ কোটি টাকা। আলোচিত বন্ডটি হবে আন-সিকিউরড, নন-কনভার্টিবল এবং রিডেম্বল বেক্সিমকো ফাস্ট জিরো কুপন বন্ড।

বন্ডটির ডিসকাউন্ট রেট ১৫ শতাংশ। যা প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে।

বন্ডটির প্রতি লটের ইস্যু মূল্য ৫০ হাজার টাকা। বন্ডটি থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে ব্যাংক ঋণ পরিশোধ এবং মায়ানগর প্রকল্পের উন্নয়নের জন্য ডেভেলাপারকে ঋণ প্রদাণ করবে বেক্সিমকো।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:১৯ অপরাহ্ণ | রবিবার, ৩১ মার্চ ২০২৪

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com